1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড়

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড় রয়েছে। দুর্গাপুরের পর বাগমারার সরকারি খাদ্য গুদাম গুলোতে বিপুল পরিমাণ খাওয়ার অনুপযোগী পচা চাল পাওয়া গেছে।

অভিযোগ পেয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বৃহস্পতিবার ভবানীগঞ্জ সরকারি খাদ্যগুদামের চারটি সংরক্ষণাগারে অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করেছেন। এসব চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাওয়ার অনুপযোগী চাল গুদামে ঢুকানোর অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আগের দিকে ২৬ আগস্ট দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ১৩২ বস্তা পচা চাল জব্দ করেছিলেন। তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। বাগমারার গুদামে পচা চাল থাকার খবর পেয়ে চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
বাগমারার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় আগস্টের শেষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়। উপকারভোগীরা অভিযোগ করেন, তাদের দেওয়া অধিকাংশ চালই পচা, পোকা খাওয়া এবং খাওয়ার অনুপযোগী। অভিযোগের ভিত্তিতে ইউএনও মাহবুবুল ইসলাম অভিযান চালান।
তিনি বলেন, “প্রতিটি গুদামে এমন নিম্নমানের চাল পাওয়া গেছে যা মানুষের খাওয়ার উপযোগী নয়। এসব চাল পশুখাদ্য বা মাছের ফিড হিসেবে ব্যবহার হতে পারে। রাসায়নিক পরীক্ষা ছাড়াই বোঝা যায়, চাল কতটা নিম্নমানের।”
তিনি আরও বলেন, গুদামে চাল ঢুকানোর সঙ্গে শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তাই নয়, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন। গুদামে চাল গ্রহণের আগে খাদ্য পরিদর্শকের মাধ্যমে মান যাচাইয়ের নিয়ম থাকলেও তা মানা হয়নি।
খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, “গুদামে কখন কী পরিমাণ চাল গ্রহণ হচ্ছে, তা কেবল গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাই জানেন। চালের প্রকৃত মান পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
তিনি জানান, রাজশাহী জেলায় একজন মাত্র রসায়নবিদ থাকায় সব গুদামের চাল পরীক্ষা করা প্রায় অসম্ভব।
বরখাস্ত হওয়া গুদাম কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, “প্রতিটি ট্রাকের সব চাল পরীক্ষা করা সম্ভব নয়। কেবল একটি বস্তা থেকে নমুনা পরীক্ষা করেই চাল গ্রহণ করা হয়।” তবে তিনি বিপুল পরিমাণ পচা চাল ঢুকানোর দায় কার ওপর বর্তায় তা বলতে রাজি হননি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক জানান, গুদামে কীভাবে পচা চাল ঢুকল তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি গুদামে মজুত চালের মান যাচাই চলছে। যেসব গুদামে পচা চাল পাওয়া গেছে সেগুলো সরিয়ে ভালো মানের চাল সরবরাহের কাজ শুরু হয়েছে।
রাজশাহী জেলায় খাদ্য বিভাগের ১২টি সরকারি গুদাম থেকে প্রতি মাসে ৯৮ হাজার ১৬৬ জন উপকারভোগীর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়। এ ঘটনায় জেলায় খাদ্য সহায়তা প্রকল্পের স্বচ্ছতা ও গুদামে মজুত চালের মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রকল্পের উপকারভোগীরা দ্রুত সব গুদামের চালের মান পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST