1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর কাটাখালিতে খাদ্যপণ্য গুদামে আগুন, ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর কাটাখালিতে খাদ্যপণ্য গুদামে আগুন, ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাতভর তৎপরতার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোটি টাকার খাদ্যপণ্য পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গুদামটির মালিক জুবায়ের হোসেন। তিনি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যপণ্যের পরিবেশক। স্থানীয়দের তথ্যানুযায়ী, রাতের অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদাম জুড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুবায়ের হোসেন বলেন, আমার গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

তবে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। রাতভর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সাড়ে ৮টায় স্টেশনে ফেরেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST