1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা- ‘প্রস্তুত হ রাজাকার’ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা- ‘প্রস্তুত হ রাজাকার’

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট। এতে লেখা- “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

হুমকির শিকার নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তাঁর বাড়ি উপজেলার ধুরইল গ্রামে।

মিলুর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয়, “বাইরে বের হয়ে দেখ।” বাইরে গিয়ে দেখেন, টিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি জানান, প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো হয়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে নিয়ে যায়।

মিলুর ভাষায়, “বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা করেছে বুঝতে কষ্ট হচ্ছে না।”
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, “এটি দুঃখজনক ও লজ্জার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে।”
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST