1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৬ জনের করোনা শনাক্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ১৬৩ নমুনার। যার মধ্যে ১৬টি পজেটিভ। সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পাবনার, দুইজন নাটোরের ও একজন রাজশাহীর চারঘাটের।

ডা. সাবেরা বলেন, রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। কলেজের ল্যাবে সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ফলাফল এসেছে ১৬৩ নমুনার। যার মধ্যে ১৬টি নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

রাজশাহীতে নতুন একজনসহ করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িল ৫৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৩ জন। আর মারা গেছেন তিনজন।

পাবনায় একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সদরে ১০ ও সুজানগর উপজেলায় ৩ জন। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত মোট ৪৯ জন। সুস্থ হয়েছে আট জন।

আর নাটোরে নতুন দুইজনসহ জেলায় মোট আক্রান্ত ৫৮ জন। এর মধ্যে ১১ জন সুস্থ্য হয়েছেন। অপর একজন নমুনা দেয়ার পর রেজাল্ট আসার আগেই মারা যান। বর্তমানে ৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST