1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে হারানো ৫৬টি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ সুপার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

রাজশাহীতে হারানো ৫৬টি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ সুপার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫৬টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম নিজ হাতে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার বিভিন্ন থানায় ফোন হারিয়ে ৫৬ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল দক্ষতার সঙ্গে কাজ করে মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে — ভিভো ৬টি, স্যামসাং ১১টি, শাওমি ৫টি, রিয়েলমি ১৪টি, ইনফিনিক্স ৫টি, ওয়ালটন ৩টি, টেকনো ৩টি, ওপ্পো ৮টি এবং ওয়ানপ্লাস ১টি।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি প্রতিটি ফোন তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিতে। এতে আমরা যেমন আনন্দিত, তেমনি অনুপ্রাণিত। ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST