1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ায় যুবকের ১২ বছরের কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ায় যুবকের ১২ বছরের কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার মামলায় এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।

আজ বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ৩ টি পৃথক ধারায় ৫ বছর, ৪ বছর ও ৩ বছরের কারাদন্ডের এ রায় ঘোষণা করেন।এছাড়াও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আর ১ বছরের কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামীর মোজাফফর হোসেন ওরফে রনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার দণ্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এজাহার সুত্রে, রনি সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভুয়া ফেসবুক এ্যকাউন্ট এর মাধ্যমে চাকুরী দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়।অভিযোগ পেয়ে র‌্যাব ২০২০ সালের জুলাই মাসে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে আটক করে।পরে বাগমারা থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে।স্বাক্ষী গ্রহণ শেষে
আদালত রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৩ (২)ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিমাশ্রম কারাদন্ড, ২৪ (২) ধারায় ৪বছর সশ্রম কারাদন্ড ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদন্ড এবং ২৬ (২)ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড,২ লক্ষ টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদণ্ড প্রদান করেন।আদালত রায়ে উল্লেখ করেন,পৃথক সাজা একটার পর একটা কার্যকর হবে এবং জরিমানার অর্থ প্রতারণার শিকার ব্যক্তিরা পাবেন।আসামী রনি পলাতক রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST