1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সেনবাহিনীর বিশেষ অভিযানে দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সেনবাহিনীর বিশেষ অভিযানে দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার হাতিনাদা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক সেনা সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০ ইস্ট বেঙ্গলের (৪০ ইবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুই জন দুষ্কৃতিকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন বিএ-১১৬৯১ লেফটেন্যান্ট মোহাম্মদ তারেক আজিজ, যিনি বর্তমানে বগুড়া সেনানিবাসের ৪০ ইবি ইউনিটের অধীনে বিআইআরসি রাজশাহী সেনানিবাসে সংযুক্ত রয়েছেন।

আটককৃতরা হলেন:

মোঃ সুজন (৩২), পিতা: মোঃ আমসুল, গ্রাম: ভাড়রা, পোস্ট: শিবপুর, থানা: পুঠিয়া, জেলা: রাজশাহী।
মোঃ শাহিন আক্তার ওরফে খোকন (৪১), পিতা: মৃত সায়েম, গ্রাম: হাতিনাদা, পোস্ট: নন্দনপুর, থানা: পুঠিয়া, জেলা: রাজশাহী।

সেনা সদস্যের বাড়িতে হামলার ঘটনায় তারা সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানের সময় তাদের আটক করে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় জনগণ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST