1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সারা'র নতুন আউটলেটের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে সারা’র নতুন আউটলেটের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

একই ছাদের নিচে সাশ্রয়ী দামে উন্নত মানের পোশাকের প্রতিশ্রুতি পূরণে এবার রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সারা’। স্নোটেক্স গ্রুপ এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ এর নবম আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র রানীবাজার মোড়ে। এখন থেকে রানীবাজারের ইউনাইটেড টাওয়ার এই ঠিকানাতেই পাওয়া যাবে সারা’র পোশাকের সকল সংগ্রহ।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ‘সারা’র নতুন এই আউটলেটের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উদ্বোধনী অনেক স্নোটেক্স গ্রুপ ও ‘সারা’ লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন রেবা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- ফ্যাশন জগতে নতুন চমক সৃষ্টি করতে আধুনিক ফ্যাশনের আইকনিক প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে- রকমারি রঙ ও ডিজাইনের শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর মেনজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবি। এছাড়া কিডস আইটেমসহ আরও নানা পোশাকের সমাগমে সজ্জিত থাকছে ‘সারা’। আসন্ন শীতকালকে লক্ষ্য রেখে ‘সারা’ লাইফস্টাইল তাদের এই নতুন আউটলেটে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় সব পোশাক নিয়ে এসেছে।

‘সারা’ লাইফস্টাইলের এই বছরের শীতকালীন কালেকশনে থাকছে সকল বয়সী ক্রেতাদের জন্য জ্যাকেট ও শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন। বরাবরের মতই ‘সারা’ এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক সামগ্রী। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক কালার এর ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST