1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহী-এর নির্দেশনায় নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মৌচাক মিষ্টি ভান্ডারকে দই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST