1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
​রাজশাহীতে সানরাইজ ডিবেট ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

​রাজশাহীতে সানরাইজ ডিবেট ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলার সারদাহ স্টেশন মাঠে সানরাইজ ডিবেট ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এর আগে মোট ১৪ টি টিমের মধ্যে বাছাইয়ের মাধ্যমে আজ ফাইনালে মুখমুখি দুটি দল।

বৃহস্পতিবার বিকেলে সারদাহ স্টেশনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি সবুজ মাহমুদ, সাধারণ সম্পাদক, ইমরান খালিদ৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক। উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, নাফিজ ইকবাল।

ফুটবল টুর্নামেন্টে বাগমারা উপজেলার তাহেরপুর ফুটবল একাদশকে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো সৌরভ ও তাহেরপুর পৌরসভার অধিনায়কের দায়িত্ব পালন করেন আব্দুর রব।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন, খায়রুজ্জামান মাহি।

সানরাইজ ডিবেট ক্লাবের সভাপতি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সান রাইজ ডিবেট ক্লাব শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকমুক্ত ও নৈতিকতা সম্পূর্ণ করে তোলার লক্ষে আজকের এই আয়োজন। ছাত্র সমাজকে পড়াশোনার পাশাপাশি মোনকে প্রফুল্ল রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই৷ যত মাঠ ততো টিম এই শ্লোগানকে সামনে রেখে আমাদের ক্লাবটি কাজ করে যাচ্ছে৷

এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য রুবেল ইসলাম, রহিদুল ইসলাম, ইমতিয়াজ শাহরিয়ার, ইকবাল হোসেন, মাহাবুল ইসলাম, এস এম মুজাহিদ, হাসান আলী, আতাউর রহমান, রাকিবুল ইসলাম৷

সার্বিক খেলা পরিচালনা করেন, আইয়ুব আলী, সাঈদ আনোয়ার, আলিফ আলী, সোহানুর রহমান, রাহাত ও রোহান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST