1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার আজ বুধবার (২৮ মে) সিভিল সার্জন কার্যালয় চত্বরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-উদ্বোধন করেন। পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় হতে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’- এ প্রাতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন।

সভায় জানানো হয়, পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা হতে হত দরিদ্র্যদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হবে। তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক বার্তা প্রচার এবং আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক মা সমাবেশ এবং ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষয়ে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সপ্তম দিন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুষ্টি সপ্তাহ উদ্যাপনের কর্মসূচি শেষ হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST