1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের মতবিনিময় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের মতবিনিময়

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ সদর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের মাধ্যমে মানুষের সামনে আসে।” তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মতবিনিময়ে র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST