1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ ফুটবল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। রাজশাহীতেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। ১নং ওয়ার্ড কাউন্সিলর শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর শ্রমিক যুগ্ম সম্পাদক মোজাহার আলী, হড়গ্রাম বাজার সমিতির সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST