1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যাক্ষের আইসিটি বিষয়ক (এইচআইটি/এএইচআইটি) এর ৩৫ ও ৩৬তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)এর আওতায় ছয় দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার রাজশাহী এইচআইটিটিএ’র অডিটোরিয়াম এবং অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)এর প্রকল্প পরিচালক প্রফেসর মো. সাহেদুল কবির।

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহতাশামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)এর উপপরিচালক মোহাম্মাদ মোস্তাপিজুর রহমান আকন্দ। প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য রাখেন রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. ওয়াহেদুল কবির সুহার্দী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক নাসিমা খাতুন। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও নাটোর সিংড়ার সহকারি প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন।

এরআগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রাজশাহী গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন নওগাঁর মান্দার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা।

অনুষ্ঠিত কোর্সের দু’টি ব্যাচে মেধাক্রম অনুযায়ী ছয়জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ৩৫তম ব্যাচে ১ম হন নাটোর সিংড়ার বিলধর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো সাখওয়াত হোসেন, ২য় হন নাটোর সিংড়ার কালীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফজাল হোসেন খান ও ৩য় হন নাটোর সিংড়ার পুঠীমারী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন।

৩৬তম ১ম স্থান অধিকার করেন রাজশাহী গোদাগাড়ীর গোগ্রাম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বারী, ২য় হন মান্দার আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা ও ৩য় হন নিয়ামতপুর রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST