1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযান হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযান হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. রায়হান আলী (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গতকাল ১৯ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, এক মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বেলপুকুর এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
​পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান আলীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো. রায়হান আলী (৪৫) ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।

​র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST