1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব ‍প্রতিবেদক : রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী শনিবার দুপুরে মাদক মামলায় বাবার সঙ্গে তার ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান জানান, ২০২৩ সালের ১১ মার্চ রাতে র‌্যাব-৫ এর একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে গেলেও, বাড়িতে তল্লাশি করে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন এবং নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানে সাইফুলের ছেলে আশিক হোসেনকে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পরদিন, ১২ মার্চ র‌্যাব গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়। পরে বাবা-ছেলেকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত শনিবার এ রায় ঘোষণা করে।
রায় ঘোষণার সময় বাবা-ছেলে আদালতে উপস্থিত ছিলেন। তাদের দোষী সাব্যস্ত করে আদালত দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST