1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ভোট কেন্দ্রের পাশ থেকে  হাত বোবা উদ্ধার  - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ভোট কেন্দ্রের পাশ থেকে  হাত বোবা উদ্ধার 

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

শুক্রবার রাত ১টার দিকে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন।

উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল দুইটি ভোটকেন্দ্র।

পুলিম জানায়, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি হাত বোমা উদ্ধার করে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। মিছিলের শেষ প্রান্তে দুইটি বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি বোমাগুলোর তথ্য মিলে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST