1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিএনপির সম্মেলনের মঞ্চে ‘আওয়ামী লীগের’ শিল্পী, ফেসবুকে ঝড় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বিএনপির সম্মেলনের মঞ্চে ‘আওয়ামী লীগের’ শিল্পী, ফেসবুকে ঝড়

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কণ্ঠশিল্পী গৌরব হোসেনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গৌরবের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আত্মীয় এবং রাজশাহীতে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গৌরব হোসেনের স্ত্রী সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদে’ চাকরিও দিয়েছিলেন। ফেসবুকে গৌরব পলকের সঙ্গে বহু ছবি শেয়ার করেছেন এবং তাদের রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়।

গত ৫ আগস্ট এবং এবার ১০ আগস্ট মহানগর বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন গৌরব। যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ তার ফেসবুকে লিখেছেন, গৌরব সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং পলকের পরিবারের সদস্য, যিনি এখন বিএনপির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। তিনি সমালোচনা করে বলেন, ‘এমন ব্যক্তি যাঁর হাতে এখনও আমাদের বিপ্লবী ভাইদের রক্ত রয়েছে, কীভাবে বিএনপির মঞ্চে আসছেন?’

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গৌরবের প্রতি সমালোচনা ও তিরস্কার দেখা গেছে। বিএনপি নেতারা যোগাযোগের চেষ্টা করেও সাংগঠনিক সম্পাদকসহ কাউকে পাওয়া যায়নি এবং গৌরবের ফোনও বন্ধ পাওয়া গেছে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST