1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হন। বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন- তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।
পুলিশ জানায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST