1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।
এসআই আকরামুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST