1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চে গিয়ে ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আনন্দময় বড়দিন উদযাপনের শুভেচ্ছা জানান।

পরিদর্শনের সময় কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং শিশুদের নিজ হাতে কেক খাওয়ান। গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, আর উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আরএমপি’র নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

আজ বিকেল সাড়ে ৩টায় তিনি শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউসও পরিদর্শন করবেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST