1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ফের বেড়েছে করোনা সংক্রমণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীতে ফের বেড়েছে করোনা সংক্রমণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৭২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টানা চারদিন কমার পর রাজশাহীতে ফের সামান্য বেড়েছে করোনা সংক্রমণ। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৮০ নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে দশমিক ৯০ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ৩৩ দশমিক ০৫ শতাংশ। এর আগে সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক ল্যাবে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৮৮ জনের।

রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৯১ নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। আর নওগাঁর ১৮৩ নমুনার মধ্যে পজেটিভ এসেছে ৫০ জনের। এছাড়াও বিদেশগামী তিনজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসা জানা গেছে।

গত ঈদের পর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে রাজশাহী শহরে লকডাউন ঘোষণা করা হয়। যা শেষ হওয়ার কথা ছিল ২৪ জুন রাত ১২টায়। কিন্তু সংক্রমণ ও মৃত্যু না কমায় লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে ১৬ এবং রাজশাহী বিভাগের আট জেলায় ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্য রাজশাহীর আটজন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST