1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে প্রেমের ফাঁদে সাড়ে ১১ লাখ টাকা খোয়া, গ্রেপ্তার প্রতারক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে প্রেমের ফাঁদে সাড়ে ১১ লাখ টাকা খোয়া, গ্রেপ্তার প্রতারক

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা থানা পুলিশের অভিযানে ইমো একাউন্টের মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারক গ্রেপ্তার হয়েছে।

সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) নামের এই প্রতারক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটের বজরুসার গ্রামের আজিজুল খাঁন ওরফে আজগর খানের ছেলে। বর্তমানে ঢাকা মহানগরীর মুগদা থানার মুগদাপাড়া ১ নম্বর গলির জনৈক আসমার বাড়ির ভাড়াটিয়া।

জানা গেছে, প্রতারক সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান(৪০) নিজেকে আমেরিকা প্রবাসী বলে দাবি করে। কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে পবা থানার এক নারীর সাথে ইমো একাউন্টের মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এরপর সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান(৪০) ভিক্টিমকে ইসলামী শরিয়াহ মোতাবেক গত জুন মাসে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক থাকাকালীন ও বিবাহ পরবর্তী সময়ে আসামী সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) ভিক্টিমের কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে ১১ লাখ ৩৯ হাজার ৫00 টাকা হাতিয়ে নেয়।

ভিক্টিম, সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানর (৪০) প্রতারণা বুঝতে পেরে পবা থানায় লিখিত অভিযোগ করে। প্রেক্ষিতে পবা থানা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজুর পরপরই আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক’র নির্দেশে পবা থানার একটি চৌকস অভিযানিক দল এসআই শরিফুল ইসলাম এর নেতৃত্বে আসামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, আসামী ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় অবস্থান করছে। এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম মতিঝিল থানা পুলিশের সহায়তায় ২৭ ডিসেম্বর রোববার দিবাগত রাতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা হতে আসামী সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানকে (৪০) আটক করা হয়।

পবা থানা অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নাম-ঠিকানা এবং ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST