1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে নারী এমপির স্বামী করোনা আক্রান্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে নারী এমপির স্বামী করোনা আক্রান্ত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে জানিয়েছেন তার স্ত্রী সরকারদলীয় এমপি আদিবা আনজুম মিতা।

এমপি মিতা জানান, গত ২৩ মে তার স্বামীর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন।

ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST