1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে নগর আওয়ামী লীগের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে নগর আওয়ামী লীগের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক , রাজশাহীঃ

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।

সভায় বক্তারা বলেন, যারা দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে চাই এবং রাষ্ট্রবিরোধী ও নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত, সে সকল সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং ওয়ার্ড পর্যায়ে যারা বিশৃঙ্খলা করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভায় বক্তারা আরো বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচী এবং আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্‌সানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, সৈয়দ মনতাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, মাসুদ আহমদ, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, মহানগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST