1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে দুই সাংবাদিককে হত্যা প্রচেষ্টা মামলাটি র‍্যাবকে‌ দায়িত্ব দেয়ার দাবি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে দুই সাংবাদিককে হত্যা প্রচেষ্টা মামলাটি র‍্যাবকে‌ দায়িত্ব দেয়ার দাবি

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

রাজশাহীতে দুই সাংবাদিককে হত্যা প্রচেষ্টা মামলাটি পুলিশের কাছ থেকে সরিয়ে র‍্যাবকে‌ দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই সাংবাদিকের ওপর বর্বোরচিত হামলা ঘটনার মামলা দায়েরের প্রায় ১৫দিন হতে চললো। কিন্তু উচ্চ আদালত আসামীদের জামিন আবেদন ফেরত দেয়ার পরও আসামীদের গ্রেফতার করতে পারে নি পুলিশ। মামলার কোনো অগ্রগতিও নেই। পুলিশের এমন নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নে জন্ম দিয়েছে। সারাদেশে সাংবাদিক সংগঠনগুলো ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। কিন্তু পুলিশের টনক নড়ছে না।

তারা আরো বলেন, আরএমপি কমিশনারের নানা ভাল কাজের সাথে সাংবাদিকরা ছিলেন। কিন্তু সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে হত্যার প্রচেষ্টা করা হয়েছে। মামলাও হয়েছে। কিন্তু তিনি রহস্যজনক কারণে এখনো নীরব রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপরও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাই অবিলম্বে মামলাটি আরএমপি থেকে র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের নির্দেশে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবীব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। রুবেল ইসলামের অবস্থা এখনো গুরুতর। এঘটনায় নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST