1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে তিন পরিবহনকে জরিমানা, অর্থও ফেরত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে তিন পরিবহনকে জরিমানা, অর্থও ফেরত

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ঈদফেরত যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ঈদফেরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহন কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থও ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে নগরীর শিরোইল ঢাকা বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনীর সদস্যরা।

জরিমানার আওতায় আনা হয়- দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসকে। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ঈদের আগেও যেখানে এসি বাসের প্রতি আসনের ভাড়া ছিল ১ হাজার ১০০ টাকা, সেখানে ঈদের পর সেটি বাড়িয়ে নেওয়া হচ্ছিল ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ কয়েকজন যাত্রী সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

বিআরটিএ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ভাড়া নির্ধারণী বৈঠকে পরিবহন মালিকরা ছাড়ের কথা বলেননি। অথচ এখন ঈদ উপলক্ষে ‘ছাড় প্রত্যাহারের’ অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

তবে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা দাবি করেন, সারা বছর ১ হাজার ১০০ টাকায় যাত্রী পরিবহন করলেও ঈদে ছাড় প্রত্যাহার করায় ভাড়া হয়েছে ১ হাজার ৭০০ টাকা। তার এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের পাশাপাশি অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এর আগে গত বুধবারও হিমাচল ট্রাভেলস ও হানিফ ট্রাভেলসের নন-এসি বাসে ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে একইভাবে জরিমানা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST