1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে উত্তীর্ণ ৩৬ জন, ফলাফল প্রকাশ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে উত্তীর্ণ ৩৬ জন, ফলাফল প্রকাশ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আজ প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি ২০২৫ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল। এ ফলাফলে মোট ৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রাজশাহী পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা ইতোমধ্যে Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করেছেন।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, নওগাঁ এবং শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল, নাটোর।
নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবল এবং তাদের অভিভাবকরা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিরা সম্পাদনের জন্য রাজশাহী জেলা পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলাম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। এছাড়াও নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST