1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে কটূক্তির ভিডিও পোস্ট, তরুণী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে কটূক্তির ভিডিও পোস্ট, তরুণী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে কাঁকনহাট ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। ফাইজা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার গাজিউর রহমান।

তিনি জানান, সম্প্রতি ফাইজা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেয়। এসময় শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় এবং ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করে। অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
ফাইজার ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, সে রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতো এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করত।

এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশকে অবহিত করলে অভিযান পরিচালনা করা হয়। পরে ২৭ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিজেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে প্রেরণের সময় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে শুনানির দিন ধার্য হয়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST