1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি
আজ শুক্রবার “জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় সিরোইল কাঁচাবাজার সংলগ্ন পূবালী মার্কেটের দোতলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুস সালাম। সভায় জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে গৃহীত কর্মপরিকল্পনা এবং প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইন দ্রুত বাস্তবায়নের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এরই অংশ হিসেবে আগামি সপ্তাহের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের বিষয়,মেয়র মহোদয়ের সাথে সাক্ষাত,রাজশাহীতে প্রবীণদের অন্যান্য সংগঠনের সাথে এ মাসের মধ্যেই মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় স্মারকলিপির খসড়া পাঠ করে শোনান কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার। প্রবীণদের চিকিৎসা সেবার বিভিন্ন ক্ষেত্রে শতকরা ২৫ ভাগ ছাড় দেওয়ার জন্য দাবি আদায় কমিটির অন্যতম সদস্য এবং প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন,রাজশাহীর সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শাহ জাকিকে সভায় ধন্যবাদ জানানো হয়।তিনি জানান,অতি শীঘ্রই আরো ছাড় দেওয়ার জন্য এসোসিয়েশনের কাছে তিনি প্রস্তাব রাখবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর কাজী খায়রুল ইসলাম,সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম।উপস্থিত ছিলেন টিপু সুলতান, জাহাঙ্গীর রাজ্জাক, মূর্ত্তজা রেজা কোরাইশী মানিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST