1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে জমি নিয়ে দ্বন্দে বাবার হাতে ছেলে খুন! - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে জমি নিয়ে দ্বন্দে বাবার হাতে ছেলে খুন!

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। মেয়েদের নামে জমি লিখে দেন বাবা আব্দুল কুদ্দুস। এই নিয়ে দুই ছেলের সঙ্গে বিরোধ চলে আসছিল বাবার। সেই জমিতে চাষ করা পাট তুলতে গিয়ে বাবার হাতে খুন হন ছেলে জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন ঝিকরা গ্রামের আব্দুল কুদ্দুসের বড় ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর হোসেনেরা দুই ভাই। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাঁদের বাবা আব্দুল কুদ্দুস আবার দ্বিতীয় বিয়ে করেন। সেই পক্ষের দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যান। এ সময় আব্দুল কুদ্দুস এবং তাঁর দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাই রাজীব আলী বলেন, ‘জমিতে আমরা দুই ভাই পাটের আবাদ করেছি। পাট কাটতে গেলে আমার বাবা তাঁর দুই মেয়ের জামাইকে সাথে নিয়ে বাধা দেন। এ সময় প্রথমে আমার বাবা হাঁসুয়া দিয়ে আমার ভাইয়ের মাথায় কোপ দেয়। সে মাটিতে লুটিয়ে পড়লে অন্যরাও কোপানো শুরু করে। হাসপাতালে নেওয়ার পথে ভাইয়ের মৃত্যু হয়।’

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, জমির বিরোধে জাহাঙ্গীর হোসনে খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST