1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫)), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জানুয়ারি ২০২৩ দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: নাসির উদ্দিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা থানার বড়গাছী বাজার এলাকা হতে আসামি মো: মমিনুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টায় আসামি শিমুলকে তার বাড়ী হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিকেল সাড়ে ৪ টায় অপর আসামি রবিন আলীকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে গত ৮ জানুয়ারি ২০২৩ শাহমখদুম থানায় ৩ জন আসামি-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই শাহমখদুম থানা পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST