1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে এইচএসসির একটি প্রশ্নপত্র বাতিল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে এইচএসসির একটি প্রশ্নপত্র বাতিল

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।

তিনি জানান, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামিও অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে বলেও জানান তিনি।

ঘটনার পরপরই দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা ও তালা খুলে ফেলে ভেতরে থাকা প্রশ্নপত্র ছড়িয়ে দেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। নখ দিয়ে তিনি ট্রাংকের সিলগালা উঠিয়ে ফেলেন এবং তালা খোলেন। এরপর প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, ওই প্যাকেটে মোট ৫০টি প্রশ্নপত্র ছিল। সবগুলোই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছেঁড়া থাকলেও কোনো প্রশ্ন হারায়নি।
ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে আসামির বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জনে। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার জন।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST