1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৭টায় - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৭টায়

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপন উপলক্ষে রাজশাহীতে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সজ্জিত করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পিআইডির রাজশাহীর দপ্তর থেকে পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসাসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় ও তাদের সময় অনুযায়ী ঈদ জামাত আয়োজন করবে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, এতিমখানা, শিশুকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার। কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST