1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য `The Future of Peacekeeping’। জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। সকালে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে দিবসটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।

উদ্বোধন শেষে আরএমপি কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলখানা গেট প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। র‌্যালি শেষে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, মানুষ যখন এই পৃথিবীতে এসেছে তখন থেকেই ক্ষমতা ও সম্পদের দ্বন্দ্ব ছিল, আছে এবং থাকবে। আমরা ইতিহাস দেখলে জানবো যে, এই সম্পদ ও ক্ষমতার জন্য বাবা ছেলেকে, ভাই ভাইকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। পৃথিবীর এই দ্বন্দ্ব দূর করার জন্য ৭৬ বছর আগে তৈরি করা হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের এই বাহিনী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা কেউ এই দ্বন্দ্ব চাই না; বিশ্ববাসী কেউই এই দ্বন্দ্ব চায় না, সবাই শান্তিতে থাকতে চায়। এ সময় তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ। তিনি বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনী যেভাবে শান্তিরক্ষা করেছে, তেমনি মানুষের ভালবাসাও অর্জন করেছে। এই ভালবাসার কারণে সিয়েরা লিওনে অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হয়েছে। যেসব দেশে খাদ্যের অভাব, স্বাস্থ্য সহযোগিতার অভাব ছিলো সেখানে গিয়ে আমাদের শান্তিরক্ষীরা স্বাস্থ্যসেবা, খাবার, শিক্ষা, খেলাধুলা, বিনোদন এবং সংস্কৃতি দিয়েছে ভালোবাসা অর্জন করেছে।

তিনি বলেন, শান্তিরক্ষী বাহিনী থেকে দেশে রেমিট্র্যন্স আসে এটা মুখ্য বিষয় নয় বরং জীবন বাজি রেখে বিদেশের মাটিতে একটা বিরূপ আবহাওয়ায় অপরিচিত জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা অনেক কঠিন। এসময় তিনি শান্তিরক্ষীর কাজগুলো আরও যোগ্যতা ও দক্ষতার সাথে করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী বিআইআরসি’র ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আসাদুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শান্তিরক্ষী দিবসের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST