
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন ঘিরে সরকার বিরোধী ভেস্টেড গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠছে। জঙ্গি সংগঠনের নেতারা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় এখন ওইসব সংগঠন নতুনদের দায়িত্ব দিয়ে সংগঠিত হবার চেষ্টা করছে। তবে এখন তারা আগের মত সুসংগঠিত না।
বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর কাটাখালী থানাধীন কাপাশিয়া পাহাড়পুরের একটি গ্রামে অভিযান চালিয়ে ৭টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং এক কেজির বেশি গান পাউডার উদ্ধারের পর এসব তথ্য জানায় র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
অভিযানে তিনজনকে আটক করতে পারলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এখনো পলাতক রয়েছে।