1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে অনুষ্ঠিত হলো লোকনাট্যের নৌযাত্রা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে অনুষ্ঠিত হলো লোকনাট্যের নৌযাত্রা

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পদ্মার বুকে সারি সারি চলছে নৌকা। নৌকাগুলোতে টাঙানো হয়েছে নানা রঙের নিশানা। প্রথম নৌকায় নিশানাগুলোর সামনে টাঙানো হয়েছে বাংলাদেশের পতাকা। প্রত্যেকটি নৌকারই রয়েছে আলাদা আলাদা নাম। সামনের নৌকাটির নাম ‘বুদ্ধ নাটক’ এবং সঙ্গে বহন করছে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি। বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এভাবেই আজ শনিবার রাজশাহীর পদ্মা নদীতে বাংলা নাট্যের নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নৌকাগুলোতে যারা সওয়ারি হয়েছে সবাই সাংস্কৃতিক কর্মী। লাল নীল নিশানার নৌকাগুলো যখন একসঙ্গে ছুটে যাচ্ছিল, তখন রঙিন হয়ে ওঠে পদ্মা। ফুটে ওঠে আবহমান বাংলার শাশ্বত রূপ। নগরীর আলুপট্টি বটতলার পদ্মার পাড় থেকে বেলা ১১টার দিকে জাতীয় সংগীত গেয়ে নৌযাত্রাটি শুরু হয়। যাত্রাপথে নৌকাতেই নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন সাংস্কৃতিক কর্মীরা। এই নৌবহর দেখতে পদ্মার তীরে ভিড় করে নানা বয়সী মানুষ।

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’- স্লোগানকে সামনে রেখে নৌবহরটি দুপুর ১২টার দিকে বড়ালের মোহনায় পৌঁছায়। সেখানে চারঘাট গ্রাম থিয়েটারের সদস্য এবং সাংস্কৃতিক কর্মীরা তাঁদের স্বাগত জানান। পরে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ইলামিত্র মঞ্চ থেকে সাংস্কৃতিক অভিযাত্রায় একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়া হয়। সভার শুরুতে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি এখলাক হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হকসহ প্রমুখ।

আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘বিগত প্রায় চার দশকের বেশি সময় ধরে দেশব্যাপী বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। আমাদের উদ্দেশ্য বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে সুসংহত করে ভবিষ্যতের অভিসারী করা। তারই অংশ হিসেবে এই নৌযাত্রা চারঘাট এসেছে। পর্যায়ক্রমে দেশের সব জায়গায় এই সাংস্কৃতিক অভিযাত্রা করা হবে। এটি আমাদের হাজার বছরের লোক সংস্কৃতিকে গণমানুষের কাছে পৌঁছে দেবে।’

আলোচনা সভা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য ও লোক গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল, চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সদস্য আজমল হকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাথাল রাজশাহীর পরিবেশনায় গম্ভীরা, গ্রাম থিয়েটারের পরিবেশনায় আলকাপ রঙ্গরস এবং চারঘাট বড়াল থিয়েটারের পরিবেশনায় মাদার অবলম্বনে বহুরূপে আসব ফিরে ও মনসামঙ্গল অবলম্বনে নীলমণি পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST