1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়েদের ছয়টি হলে ৩৯ জন ও ছেলেদের একটি হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো শূন্য থাকছে।

কোন হলে কতজন নির্বাচিত

মন্নুজান হল: ১ জন

বেগম রোকেয়া হল: ৯ জন

তাপসী রাবেয়া হল: ৩ জন

বেগম খালেদা জিয়া হল: ১০ জন

রহমতুন্নেসা হল: ৯ জন

জুলাই-৩৬ হল: ৭ জন

বিজয়-২৪ (ছেলেদের হল): ৩ জন

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সদস্য পদে রয়েছেন ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে রয়েছেন ২৯ জন। অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে পদ ফাঁকা থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেসব পদে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়নি, সেগুলো শূন্য রেখেই নির্বাচন সম্পন্ন করা হবে।’

প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪৮ জন প্রার্থী। এর মধ্যে-

ভিপি পদে: ১৮ জন

জিএস পদে: ১৩ জন

এজিএস পদে: ১৬ জন

এ ছাড়া ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়েদের ছয়টি হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রার্থী রয়েছেন।

ভোটগ্রহণ

তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST