1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত আরএমপি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত আরএমপি

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সভায় নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

পুলিশ কমিশনার বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি আরএমপি সর্বাত্মক ভূমিকা রাখবে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বৃহৎ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এজন্য সিসি ক্যামেরা স্থাপন, গেটগুলোর নিরাপত্তা জোরদার এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে কমিশনার বলেন, “যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সবার সহযোগিতা অপরিহার্য।”
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST