1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচন আমাদের অগ্রাধিকারের শীর্ষে: ভিসি - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাকসু নির্বাচন আমাদের অগ্রাধিকারের শীর্ষে: ভিসি

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করাই বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার। তিনি বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী- সবাই একসাথে এগিয়ে এলে রাকসু নির্বাচন সম্পন্ন করা সহজ হবে। আলাপ-আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব, তাই সবাইকে শুভবুদ্ধি নিয়ে এগিয়ে আসতে হবে।”

উপাচার্য আরও জানান, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যতা বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেসব শূন্যতা পূরণে উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট সকলের মতামত ও সহযোগিতায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয় এবং প্রক্টরিয়াল টিম ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই থমকে থাকা ক্লাস ও পরীক্ষা শুরু করা, আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, গবেষণা কার্যক্রম উৎসাহিত করা, আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা উন্নত করা এবং রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া- এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়।
উপাচার্য বলেন, “রাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার শীর্ষ প্রতিষ্ঠান। প্রায় ৩৫ বছর ধরে এটি নির্বাচনবিহীন ও প্রায় বিস্মৃত অবস্থায় ছিল। নির্বাচনের মাধ্যমে রাকসুকে পুনরুজ্জীবিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি জানান, রাকসু গঠনতন্ত্র সময়োপযোগী করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়। পাশাপাশি একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের নেতৃত্বে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
“রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ দেখা গেছে,” বলেন উপাচার্য। “তাদের এই জাগরণই প্রমাণ করে যে রাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা।”
তবে বিভিন্ন কারণবশত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপাচার্য বলেন, “রাকসু গঠনতন্ত্র সময়োপযোগী করতে মতামত সংগ্রহে বিলম্ব, ভর্তি কার্যক্রম সম্পন্ন করা এবং বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন গতি—এসব কারণে নির্বাচন কিছুটা পিছিয়েছে।”
তিরও জানান, প্রথমে ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষের পরামর্শে তা ২৫ সেপ্টেম্বর এবং সর্বশেষ ১৬ অক্টোবর পুনঃনির্ধারণ করা হয়েছে। “কোনো বিশেষ পরিস্থিতির কারণে তারিখ পরিবর্তন হয়েছে, যা সংশ্লিষ্ট সবাই জানেন,” বলেন তিনি।
উপাচার্য জানান, ১৫ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সন্তানদের ভর্তি-সংক্রান্ত দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। রাকসু নির্বাচন বাধাহীনভাবে সম্পন্ন করার স্বার্থে প্রশাসনকে ১৮ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভা আহ্বান করতে হয়।
“আমরা বারবার অনুরোধ করলেও তারা আন্দোলন থেকে সরে আসেননি। তাই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা রোধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়,” বলেন উপাচার্য।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা ১৬ অক্টোবর রাকসু নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং প্রার্থীরা আন্তরিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।”
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় একটি বড় পরিবার। আইন, নীতি, সম্পদ ও কাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবার চাওয়া একসাথে পূরণ করা সম্ভব নয়। তবে বর্তমান সময়ের সবচেয়ে বড় অগ্রাধিকার রাকসু নির্বাচন। সবাই একসাথে এগিয়ে এলে এটি সফল করা সম্ভব।”
শেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান- “রাকসু নির্বাচন সফল করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার করব। সকলের সম্মিলিত চেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST