1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ভোটার ২৫ হাজার ১৫২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ৪৬৮ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৪ জন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে রাকসু-এর অফিসিয়াল ওয়েবসাইটে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

ভোটার তালিকায়, শের-ই বাংলা হলে ৯৭২ জন, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭ জন, আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ জন, শহীদ হবিবুর রহমান হলে, ২ হাজার ৩৯৮ জন, মতিহার হলে ১ হাজার ৬১৮ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন, বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।

এ ছাড়াও নারী হলগুলোর মুন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন।

ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো। রাকসুর ওয়েবসাইট-এ (https//www.ru.ac.bd/rucsu/) এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে। খসড়া ভোটার তালিকায় কোন আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট আবাসিক হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নির্বাচনী তফসিলে উল্লেখিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST