1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবি ছাত্রদলের - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবি ছাত্রদলের

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পেছনে দলীয় টেন্ট থেকে কর্মসূচি শুরু হয়ে মিছিল আকারে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। সেখানে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।

ছাত্রদল বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন—‘ছবি ছাড়া ভোট তালিকা মানি না’, ‘ভোট আমার অধিকার, কেড়ে নেওয়ার তুমি কে’ এবং ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’।

ছাত্রদলের প্রধান দাবি- বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনী কার্যক্রম শুরু করা, ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন, হলগুলোতে সব ছাত্রসংগঠনের সমন্বয়, এবং অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন রাকসু নির্বাচন নিশ্চিত করা।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী অভিযোগ করেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে একটি জামায়াতপন্থী প্রশাসন এসেছে। তারা রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং দায়ভার ছাত্রদলের ওপর চাপাতে চাইছে।’ তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠন নির্বাচনে তেমন আগ্রহ দেখাচ্ছে না।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST