1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রমজানে ৪০ অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রমজানে ৪০ অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস আত্মসংযম সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষার মাস। এ মাসে সমাজের সচ্ছল ও দায়িত্বশীল ব্যক্তিরা অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

জানা গেছে পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপজেলার ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদকে ঘিরে প্রয়োজনীয় উপকরণ। এতে উপকৃত পরিবারগুলো স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST