1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রমজানে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি- বাণিজ্য প্রতিমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

রমজানে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি- বাণিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে কথা হয়েছে। আগে চিনি, তেল ও খেজুরের আমদানি শুল্ক বেশি ছিল। শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। রমজান উপলক্ষে ভারত থেকে ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। এ ছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল-চিনি আসছে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমন্ত্রী তার নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, স্থানীয় উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগসহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ পণ্য আমাদের মজুদ আছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুদদারি করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারি শুরু হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে পাঁচটি পণ্য দেওয়া হবে।

এ সময় দেলুদয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST