1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রবিদাস ও হরিজন সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন রাসিক মেয়র - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রবিদাস ও হরিজন সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন রাসিক মেয়র

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মহানগরীতে রবিদাস ও হরিজন সম্প্রদায়ের আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর আইডি বাগান পাড়া মাঠে রবিদাস ও হরিজন সম্প্রদায়ের আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগেও কম্বল প্রদান অব্যাহত রেখেছি।

মেয়র মহোদয় আরো বলেন, রবিদাস ও হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, রবিদাস উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন রবিদাস, রিপন রবিদাস, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST