1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রংপুরে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ৫ পুলিশসহ ১০ জন আহত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রংপুরে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ৫ পুলিশসহ ১০ জন আহত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে যাবার  ঘটনায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ৫ পুলিশসহ ১০ জন আহত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে অফিসের গলি অতিক্রম করে নগরীর প্রধান সড়কে আসে। এ সময় নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক অবরুদ্ধ করে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা বেরিকেড ভেঙে মিছিল নিয়ে এগুনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। আধাঘণ্টা ব্যাপি পুলিশের সাথে তাদের সংঘর্ষ চলে। এতে ৫ পুলিশসহ ১০ জন আহত হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার জন্য পুলিশ বিএনপি নেতাকর্মীর উশৃঙ্খল আচরণকে দায়ী করে বলেন, ‘তারা অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন। ‘

অন্যদিকে মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা প্রদানকে অগনতান্ত্রিক বলে দাবি করেছেন। এমন অবস্থা চলার পর একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সেখানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহমুদুন্নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলণম নাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি হোসেন আলী জানান, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি তবে আইন শৃংখলা অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে তাদের বিরত রাখতে গিয়ে আমাদের বেশকয়েকজন পুলিশ আহত হয়েছেন।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST