1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
যে কোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

যে কোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: তেল সরবরাহ সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশের পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষায় তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।

একই সঙ্গে পাম্পে কর্মরত নজেলম্যানদের ওপরও চাপ বেড়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং ক্রেতাদের ভিড়ে অনেক ক্ষেত্রে কথা কাটাকাটি ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে নিরাপত্তাজনিত কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST