1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৪ লাখ টাকা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৪ লাখ টাকা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। সোমবার (১৬ মার্চ) রাত থেকেই উত্তরের দিকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

যমুনা সেতুতে মঙ্গলবার ভোর থেকে প্রতি ঘণ্টায় দুই হাজারেরও বেশি যানবাহন পারাপার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৫,৬৫৮টি যানবাহন চলাচলের বিপরীতে প্রায় ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২০,০৭৫টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা, আর পশ্চিম টোলপ্লাজায় ১৫,৫৮৩টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।

মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও হাইওয়ে পুলিশের প্রায় ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, যানবাহনের চাপ বেড়লেও সব গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে, কোনো যানজট নেই। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশের প্রায় ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন, প্রত্যেকের কাছে বডি ক্যামেরা রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোলপ্লাজায় ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। এখন ১৪টির বদলে ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ তিন শিফটে দায়িত্ব পালন করছে, পাশাপাশি পেট্রোল, মোবাইল ও পিকেট টিমও মোতায়েন রয়েছে।

বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে হাজার হাজার মানুষ উত্তরাঞ্চলের বাড়ি ফিরে পবিত্র ঈদ উদযাপন করছেন। নিরাপত্তা ও টোল ব্যবস্থার সমন্বয়ে ঈদযাত্রা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST