
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপির গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের বাহিনীর শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহনপুর, রাজশাহী।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৬৪ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মেধাক্রম অনুযায়ী তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামানের উদ্যোগে খোলাগাছি-পারিলাডাঙ্গা সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় তিনটি বটগাছ রোপণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।







