1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মোহনপুরে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মোহনপুরে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার দেরাজপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন দেল মোহাম্মদ অরফে দেলুর (৫৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। দেলু উপজেলার তশোপাড়া গ্রামের মৃত নাহারুল্লাহ এর ছেলে। সোমবার সকালে দেলুর লাশ পুকুরে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতে দেলু বাড়ি থেকে খাওয়া-দাওয়া না করে বাইরে চলে যায়। তারপর আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে খবর পাওয়া যায় দেলুর লাশ একটি পুকুরে পাওয়া গেছে। আমরা গিয়ে লাশ শনাক্ত করি। তবে পরিবার জানায়, দেল মোহাম্মদ অরফে দেলু মানুষিক ভারসাম্যহীন ছিলো।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দেলু মানুষিক ভারসাম্যহীন ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দেলু যে কোন কারনে পানিতে নেমে আর উঠতে পারিনে। একারণে সে মারা যায়। লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST